বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

    উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, বিশ্ববিদ্যালয় আবেদন এবং ভিসা প্রসেসিং সেবা আরও সহজ ও সুসংগঠিত করতে এক যৌথ দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ হয়েছে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ‘ওভারসীজ এডুকেয়ার’ (খুলনা) এবং ‘এডু উইংস হাব’ (রাজশাহী)।

    ​সম্প্রতি এই দুই স্বনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে এক আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল লক্ষ্য হলো খুলনা ও রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য (UK), যুক্তরাষ্ট্র (USA), কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশের নামি-দামি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ আরও সহজে পৌঁছে দেওয়া।

    ​এই চুক্তির অধীনে, দুটি প্রতিষ্ঠান যৌথভাবে স্টুডেন্ট কাউন্সিলিং, ফাইল প্রসেসিং, স্কলারশিপ সহায়তা, স্পট অ্যাডমিশন প্রোগ্রাম এবং ভিসা গাইডলাইন প্রদান করবে। ফলে খুলনা ও রাজশাহী বিভাগসহ দেশের পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা থেকেই আন্তর্জাতিক মানের গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি সেবা উপভোগ করতে পারবেন।

    ​অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যক্ত করা হয় যে, "আমরা বিশ্বাস করি এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় সঠিক ও নির্ভরযোগ্য গাইডলাইন পাবে। খুলনা ও রাজশাহীর শিক্ষাভিত্তিক এই মেলবন্ধন শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার স্বপ্ন পূরণকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন