শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • স্টাম্প মাইকে ধরা পড়ল লিটন-স্মিথের তপ্ত বাক্যযুদ্ধ

    স্টাম্প মাইকে ধরা পড়ল লিটন-স্মিথের তপ্ত বাক্যযুদ্ধ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের ফলের পাশাপাশি আলোচনায় এসেছে তৃতীয় দিনের একটি ঘটনা। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ ও বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের কথার লড়াই ধরা পড়েছে স্টাম্প মাইকে।

    ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সময়। দলের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছিলেন স্মিথ। তাইজুল ইসলামের একটি বল লেগ সাইড দিয়ে লিটনের গ্লাভসে জমা পড়লে বাংলাদেশ দল জোরালোভাবে আউটের আবেদন করে। তবে আম্পায়ার তাতে সাড়া দেননি।

    রিভিউ নেওয়া হবে কি না, তখনও সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। ঠিক সেই সময় স্মিথকে বলতে শোনা যায়, ‘নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’

    শেষ পর্যন্ত বাংলাদেশ রিভিউ নেয়নি। এরপরই স্মিথের সঙ্গে কথোপকথনে জড়ান লিটন।

    উইকেটের পেছন থেকে লিটন বলেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’

    স্মিথ জবাব দেন, ‘আমি ব্যাট করছি।’

    লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’

    এবার স্মিথ বলেন, ‘না, আমি যা চাই তা-ই করব, আমি যা চাই তা করতে পারি।’

    স্টাম্প মাইকে ধরা পড়া এই ছোট্ট বাক্যযুদ্ধকে বাংলাদেশের আত্মবিশ্বাসী ও লড়াকু মানসিকতার প্রতিফলন হিসেবে দেখেছে অস্ট্রেলিয়ার ফক্স ক্রিকেট।

    ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেন্ডন জুলিয়ান ঘটনাটি নিয়ে বলেন, বাংলাদেশের খেলোয়াড়েরা লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। তার মতে, স্মিথ কথার মাধ্যমে ম্যাচে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন।

    সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও ঘটনাটিকে ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করেন। তার মতে, লিটন ও স্মিথের ওই কথোপকথনের পর দুজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছিল এবং বাংলাদেশ দলের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো।

    ম্যাচে শেষ পর্যন্ত অবশ্য আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেওয়ার পর মাত্র ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ডারউইনে এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন