বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার, পাঠানো হচ্ছে আদালতে

    হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার, পাঠানো হচ্ছে আদালতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি শরিফুল আলমকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

    গ্রেফতার শরিফুল আলম পৌর শহরের বড়াইল গ্রামের হাজি আব্দুর রশিদের ছেলে।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় উত্তর বাজার এলাকা থেকে শরিফুল আলমকে আটক করা হয়।

    পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

    চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শরিফুল আলমকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

    তিনি জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার শরিফুল আলমকে আদালতে পাঠানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন