বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের ফর্মুলা জানালেন সিমন্স

    অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের ফর্মুলা জানালেন সিমন্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডারউইন টেস্টে দারুণ জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে জয়ের পর এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাকাইয়ে অনুষ্ঠিতব্য এই ম্যাচেও অস্ট্রেলিয়াকে চাপে রাখতে প্রথম টেস্টের কৌশল ধরে এগোতে চান বাংলাদেশ কোচ ফিল সিমন্স।

    ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান কোচ ফিল সিমন্স। এ সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

    সিমন্স মনে করেন, টেস্টে প্রতিপক্ষকে চাপে ফেলতে দীর্ঘ সময় ব্যাট করে বড় সংগ্রহ গড়া গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা। এই পাঁচ দিনের মধ্যে আমার দল যদি ১১০ ওভার ব্যাট করতে পারে, তাহলে প্রতিপক্ষ অবশ্যই চাপে পড়বে। টেস্ট ক্রিকেট আমি এভাবেই শিখেছি।’

    প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার ওপরও গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ কোচ। তার মতে, শুরুতেই বড় রান তুলতে পারলে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করা সহজ হয়।

    সিমন্স বলেন, ‘আপনি ব্যাট করবেন, বড় স্কোর গড়বেন। প্রথম ইনিংসে বড় রান তোলা সবসময়ই ভালো। এরপর প্রতিপক্ষকে চাপের মধ্যে ফেলতে হবে। আমরাও সেটাই করার চেষ্টা করছি।’

    তিনি আরও বলেন, ‘প্রথম ইনিংসে যতটা সম্ভব বড় রান তুলতে চাই। একই সঙ্গে এমন অবস্থান তৈরি করতে চাই, যাতে আমাদের স্কোরে পৌঁছাতে প্রতিপক্ষকে অনেক পরিশ্রম করতে হয়।’

    ডারউইনে বাংলাদেশের পেস আক্রমণ ও ব্যাটারদের পারফরম্যান্সে অস্ট্রেলিয়া বড় চাপে পড়েছিল। এবার ম্যাকাইয়েও সেই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিজেদের করে নেওয়াই বাংলাদেশের লক্ষ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন