বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল

    বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনা যাচাই করতে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার দুপুরে তারা স্টেডিয়ামে গিয়ে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও অন্যান্য অবকাঠামো ঘুরে দেখে।

    পরিদর্শনের সময় মাঠের বর্তমান অবস্থা ও চলমান সংস্কারকাজ সম্পর্কে প্রতিনিধিদলকে বিস্তারিত জানানো হয়। প্রাথমিকভাবে স্টেডিয়ামের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

    বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, ব্রাজিলের প্রতিনিধি দল স্টেডিয়াম ও মাঠের বিভিন্ন দিক খুঁটিয়ে দেখেছে। তাদের পরিকল্পনায় বাংলাদেশে এসে ম্যাচ খেলার বিষয়টিও রয়েছে।

    তিনি বলেন, ‘তারা যেকোনো দেশের বিপক্ষে কিংবা বাংলাদেশের বিপক্ষেও এখানে খেলতে চায়। আমরা তাদের জানিয়েছি, মাঠের কাজ চলছে এবং দুই সপ্তাহের মধ্যে তা শেষ হয়ে যাওয়ার কথা।’

    প্রতিনিধিদলটি মাঠের ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ, ঘাসের অবস্থা এবং সংস্কারকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে। মাঠে কর্মরত ব্যক্তিদের সঙ্গেও তারা কথা বলেন। পাশাপাশি ড্রেসিংরুম, গ্যালারি, মিডিয়া বক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

    ইকবাল হোসেন জানান, ব্রাজিলের প্রতিনিধিরা প্রয়োজন হলে আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারেন। তাদের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

    বাফুফের এই কর্মকর্তা বলেন, ব্রাজিল বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবেও বিবেচনা করছে। তারা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের জন্যও ঢাকার এই স্টেডিয়াম ব্যবহার করতে পারে। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনাও রয়েছে।

    সেপ্টেম্বর-অক্টোবরে ব্রাজিলের ভারতে থাকার কথা রয়েছে। সেই সময়ের আগে বাংলাদেশে এসে অনুশীলন বা ম্যাচ আয়োজন নিয়ে কোনো চূড়ান্ত আলোচনা হয়েছে কি না—এ বিষয়ে বাফুফে জানায়, প্রতিনিধি দলটি মূলত স্টেডিয়ামের সুযোগ-সুবিধা যাচাই করতেই ঢাকায় এসেছে।

    পরিদর্শন শেষে প্রতিনিধি দলের বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। তাদের চূড়ান্ত মতামত পাওয়ার পর বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ আয়োজনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন