বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’

    ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় ২০০৭ সালে দায়ের হওয়া অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

    দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক থাকা ৫৫ বছর বয়সী মাসুদকে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানার পাঠানতুলী নাজমা ম্যানশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৮ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটে র‍্যাব-৩ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

    র‍্যাবের তথ্য অনুযায়ী, কিলার মাসুদ পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ফরিদগঞ্জ থানায় ২০০৭ সালে অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

    ১৯ বছর ধরে আত্মগোপনে

    সাজা হওয়ার পর থেকেই কিলার মাসুদ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে থাকতে তিনি নিজের নাম ও বেশভূষায় পরিবর্তন আনেন বলে জানিয়েছে র‍্যাব।

    চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অধিযাচনের ভিত্তিতে র‍্যাব-৩ মাসুদের অবস্থান শনাক্তে কাজ শুরু করে। একপর্যায়ে তার অবস্থান চট্টগ্রাম মহানগরীতে শনাক্ত করা হয়।

    পরে র‍্যাব-৩-এর একটি দল র‍্যাব-৭-এর সহযোগিতায় ডাবলমুরিং থানার পাঠানতুলী নাজমা ম্যানশন এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদুল করিমকে গ্রেপ্তার করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন