বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • আশুলিয়ায় শিশু তাসিন হত্যা: মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

    আশুলিয়ায় শিশু তাসিন হত্যা: মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় পাঁচ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. সাইফুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তার সাইফুল নোয়াখালীর সেনবাগ থানার ছাতাই পাইয়া এলাকার মৃত ছেরাজুল হকের ছেলে।

    পুলিশ জানায়, গত ১৯ আগস্ট আশুলিয়ার ভাদাইল পশ্চিম পাড়ার একটি তিনতলা ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু তাসিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন ২০ আগস্ট শিশুটির বাবা মো. শহিদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলাটিতে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।

    মামলার তদন্তে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ। এসআই মো. রাসেল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন হিসেবে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশের দাবি, সাইফুলের বাসা থেকে চাল, লাল শপিং ব্যাগ ও ইলাস্টিক উদ্ধার করা হয়েছে। এসব আলামতের সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া আলামতের মিল রয়েছে।

    পরে সাইফুলকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি শিশু তাসিনকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

    তবে শিশুটিকে হত্যার পেছনে সাইফুলের উদ্দেশ্য কী ছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন