বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-জিম্বাবুয়ে

    আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-জিম্বাবুয়ে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেও এখনো দেশে ফেরেনি বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর আবারও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার প্রস্তুতি রয়েছে টাইগারদের। সেখানে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি ত্রিদেশীয় সিরিজে রূপ নিচ্ছে। তৃতীয় দল হিসেবে যোগ দিচ্ছে জিম্বাবুয়ে।

    আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে সেই সিরিজ নিয়ে অনিশ্চয়তা থাকায় ওই সময় জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

    এরপর অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। প্রাথমিক সূচি অনুযায়ী, সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। সিরিজ আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল। তবে ম্যাচগুলোর নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

    এর মধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জিম্বাবুয়েকে ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার প্রস্তাব দেয়। দীর্ঘ আলোচনার পর জিম্বাবুয়ে সেই প্রস্তাবে সাড়া দেওয়ায় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের পরিবর্তে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

    বিসিবির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অক্টোবরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। তিন দলের অংশগ্রহণে ম্যাচের সংখ্যাও বাড়বে।

    ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলে আমিরাত সফরে ওয়ানডের পাশাপাশি টেস্টেও মাঠে নামার সুযোগ থাকছে টাইগারদের।

    এদিকে অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফেরার পর ক্রিকেটারদের বিশ্রাম ও প্রস্তুতির জন্য সময় পাওয়া যাবে। ভারতের সিরিজের অনিশ্চয়তার মধ্যে আমিরাত সফরকে সামনে রেখে স্কিল ক্যাম্পের মাধ্যমে খেলোয়াড়দের প্রস্তুত রাখার পরিকল্পনা করছে বিসিবি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন