বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে প্রোটিয়া অধিনায়কের ‘ভয়’

    বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে প্রোটিয়া অধিনায়কের ‘ভয়’
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশকে মোকাবিলা করার আগে টাইগারদের পেস আক্রমণ নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। নিজেদের মাটিতে বাংলাদেশের বোলাররা স্বাগতিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।

    টাইমসএলআইভিকে দেওয়া সাক্ষাৎকারে বাভুমা বলেন, ‘বাংলাদেশের বোলিং আক্রমণ খুবই ভালো। তারা অবশ্যই আমাদের ওপর চাপ তৈরি করবে।’

    আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট এবং ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর দুই দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে।

    ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১, ৪ ও ৭ ডিসেম্বর। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

    পেসারদের দারুণ পারফরম্যান্স

    সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পেসাররা। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারানোর পর মেকাইতে দ্বিতীয় ম্যাচে ইনিংস ব্যবধানে হারে টাইগাররা।

    এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।

    পাকিস্তানের বিপক্ষে সিরিজে ১১ উইকেট নিয়ে আলোচনায় আসেন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসান মাহমুদ নেন ৯ উইকেট। এর মধ্যে ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি। মেকাই টেস্টে শরিফুল ইসলামও নেন ৭ উইকেট।

    তবে চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে ছিলেন না নাহিদ রানা। ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ পাশে গ্রেড-২ চোট পান এই পেসার। চোট থেকে সেরে উঠতে তার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলে তখন ধারণা করা হয়েছিল।

    কঠিন চ্যালেঞ্জের সামনে দক্ষিণ আফ্রিকা

    পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টেস্ট দলের বিপক্ষে সাম্প্রতিক সাফল্য বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এবার দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবে টাইগাররা।

    অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলছে দক্ষিণ আফ্রিকা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে থাকা প্রোটিয়াদের প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ।

    বাভুমার মতে, শীর্ষ দল হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিপক্ষরা নিজেদের সামর্থ্য যাচাইয়ের বাড়তি প্রেরণা নিয়ে মাঠে নামবে।

    তিনি বলেন, ‘সহজ কথায় বলতে গেলে, আমাদের পিঠে এখন বড় একটা লক্ষ্যমাত্রা ঝুলছে। যে দলগুলো এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে, তারা নাম্বার ওয়ান দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য পরীক্ষা করে দেখতে চাইবে। এই চাপ সামলানোই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।’

    বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজেও সেই চাপ সামলে ভালো ক্রিকেট খেলাই দক্ষিণ আফ্রিকার অন্যতম লক্ষ্য হবে। আর বাংলাদেশের পেস আক্রমণই যে স্বাগতিকদের জন্য অন্যতম বড় পরীক্ষার জায়গা হতে যাচ্ছে, বাভুমার বক্তব্যে সেটিই স্পষ্ট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন