বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • প্রধান শিক্ষিকা রনজিনা নিহত: ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার

    প্রধান শিক্ষিকা রনজিনা নিহত: ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন রুলি নিহত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

    শনিবার রাতে মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় পনির ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে র‍্যাব।

    র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ ও ঘটনাটির সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রোববার বিকেল ৪টায় মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

    নিহত রনজিনা পারভীন রুলি (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

    স্বামীর সঙ্গে চোখের চিকিৎসার জন্য ঢাকায় আসার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে। গত শুক্রবার রাতে বগুড়া থেকে স্বামী আব্দুল মতিনের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। পরদিন ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছানোর পর রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন।

    রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা পেছন দিক থেকে তার ব্যাগ ধরে টান দেয়। আকস্মিক টানাহেঁচড়ায় রিকশা থেকে সড়কে পড়ে যান রনজিনা পারভীন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

    পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার তদন্তের পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন