বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • আজ শুরু বাংলাদেশের এশিয়া কাপ অভিযান

    আজ শুরু বাংলাদেশের এশিয়া কাপ অভিযান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী এশিয়া কাপে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।

    এশিয়া কাপে এবারই প্রথম অংশ নিচ্ছে ইন্দোনেশিয়া। গত জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি উইমেন্স প্রিমিয়ার কাপে তৃতীয় স্থান অর্জন করে মূল টুর্নামেন্টে খেলার সুযোগ পায় দলটি। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের নারী দলের বিপক্ষে মাঠে নামার পাশাপাশি এশিয়া কাপেও অভিষেক হচ্ছে ইন্দোনেশিয়ার।

    অন্যদিকে, বাংলাদেশের মেয়েদের জন্য এটি নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতারই আরেকটি অধ্যায়। অভিজ্ঞতা ও টুর্নামেন্টের ইতিহাসে ইন্দোনেশিয়ার তুলনায় অনেক এগিয়ে বাংলাদেশ।

    জয়ের পাশাপাশি রান রেটের লক্ষ্য

    নারী এশিয়া কাপের বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। গ্রুপের কঠিন প্রতিদ্বন্দ্বিতার কারণে সেমিফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করতে প্রথম ম্যাচ থেকেই ভালো ফলের দিকে তাকিয়ে বাংলাদেশ।

    ইন্দোনেশিয়ার বিপক্ষে তাই শুধু জয় পাওয়াই নয়, বড় ব্যবধানে জিতে রান রেটও বাড়িয়ে নেওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের। পরবর্তী ম্যাচগুলোতে গ্রুপপর্বের হিসাব-নিকাশে রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

    অভিজ্ঞতায় অনেক এগিয়ে বাংলাদেশ

    টি-টোয়েন্টি ক্রিকেটে জয়সংখ্যায় অবশ্য দুই দলের ব্যবধান নেই। বাংলাদেশ ও ইন্দোনেশিয়া এখন পর্যন্ত নিজ নিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৭টি করে জয় পেয়েছে। তবে ম্যাচ খেলার অভিজ্ঞতায় বড় পার্থক্য রয়েছে।

    ইন্দোনেশিয়া এখন পর্যন্ত ৭৯টি টি-টোয়েন্টি খেলেছে, যেখানে বাংলাদেশের নারী দল খেলেছে ১৫১টি। দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বড় মঞ্চে খেলার অভ্যাসে তাই বাংলাদেশের পাল্লাই ভারী।

    ২০১৮ সালে নারী এশিয়া কাপের শিরোপা জেতা বাংলাদেশ এবারও ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে মাঠে নামছে। কাগজে-কলমে শক্তিমত্তা ও অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও অচেনা প্রতিপক্ষ হিসেবে ইন্দোনেশিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

    এশিয়া কাপে অভিষেক হওয়া দলটি নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখাতে চাইবে। তাই শুরুতেই সতর্ক থেকে পরিকল্পনা অনুযায়ী খেলেই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাইবে নিগার সুলতানা জ্যোতির দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন