বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • চেম্প্রু পাড়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬১ জন

    চেম্প্রু পাড়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬১ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চেম্প্রু পাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বাটনাতলী আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় চেম্প্রু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
    সিন্দুকছড়ি জোন সদর থেকে মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নাজিব (আরএমও)-এর নেতৃত্বে আয়োজিত ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন মৌসুমি রোগের চিকিৎসা দেওয়া হয়। বর্ষাকালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাধারণত দেখা দেওয়া জ্বর, সর্দি-কাশি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, চর্মরোগসহ বিভিন্ন অসুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।

    এ ছাড়া ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগের জন্যও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি সাধারণ বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত রোগীদেরও চিকিৎসাসেবা দেওয়া হয়।

    মেডিকেল ক্যাম্পেইনে চেম্প্রু পাড়া ও আশপাশের এলাকার মোট ২৬১ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১৭৭ জন পাহাড়ি এবং ৮৪ জন বাঙালি রোগী ছিলেন।

    ক্যাম্পেইনে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের আওতাধীন বাটনাতলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আফিফ আবিদুর রহমান, চেম্প্রু পাড়ার কারবারি, হেডম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং চেম্প্রু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

    এ সময় ক্যাম্প কমান্ডার উপস্থিত সুবিধাভোগী, সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের দল-মত নির্বিশেষে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন। একই সঙ্গে তিনি স্থানীয়দের সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

    চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।

    গুইমারা রিজিয়নে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন আর্থসামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন