বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • মেসির বিদায়ের পর পারেদেসের কণ্ঠেও অবসরের সুর

    মেসির বিদায়ের পর পারেদেসের কণ্ঠেও অবসরের সুর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ অধ্যায় মেনে নেওয়া কঠিন বলে জানিয়েছেন বোকা জুনিয়র্সের অধিনায়ক ও মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। একই সঙ্গে আকাশী-সাদা জার্সিতে নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

    সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন পারেদেস। তিনি বলেন, মেসি যে উত্তরাধিকার রেখে যাচ্ছেন, তা চিরকাল অমলিন থাকবে। স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম ও লড়াই চালিয়ে যাওয়ার যে দৃষ্টান্ত মেসি তৈরি করেছেন, সেটিই ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

    পারেদেস বলেন, ‘আমি গতকাল ইনস্টাগ্রামে যেমনটা লিখেছিলাম, মেসির রেখে যাওয়া ঐতিহ্য চিরকাল থেকে যাবে। তিনি কখনো হাল না ছেড়ে দেখিয়ে দিয়েছেন যে স্বপ্নের জন্য কষ্ট করতে হয়, তাকে তাড়া করতে হয় এবং শেষ পর্যন্ত তা পূরণও করা যায়।’

    মেসির সঙ্গে জাতীয় দলের হয়ে আরও একটি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পাওয়া যাবে কি না—এমন প্রশ্নের জবাবে পারেদেস জানান, সতীর্থরা সব সময় মেসির পাশে খেলতে চেয়েছেন। কিন্তু মেসির নেওয়া সিদ্ধান্তটি তাদের কারও প্রত্যাশিত ছিল না।

    তিনি বলেন, ‘আমরা সব সময় তার পাশে খেলতে চেয়েছি। তবে তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যা আমরা কেউই চাইনি।’

    বিশ্বকাপের শেষ দিকে মেসির সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছিল বলেও জানান পারেদেস। তার ভাষ্য, ফাইনাল ম্যাচটিই মেসির শেষ ম্যাচ হতে পারে—এমন ধারণা থাকলেও তার মতো একজন খেলোয়াড়ের বিদায়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তারা।

    জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়েও এবার সংশয় প্রকাশ করেছেন পারেদেস। সাম্প্রতিক কিছু ঘটনা, বিশেষ করে ফিফার নিষেধাজ্ঞা এবং মেসির সিদ্ধান্ত—সবকিছু মিলিয়ে আগের মতো পরিবেশে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন তিনি।

    পারেদেস বলেন, ‘জাতীয় দলের হয়ে আমার ফুটবল যাত্রা চালিয়ে যাওয়া কঠিন হতে যাচ্ছে। যে বিষয়গুলো ঘটেছে, ফিফার নিষেধাজ্ঞা এবং লিওর নেওয়া সিদ্ধান্ত, সব মিলিয়ে আগের মতো পরিবেশ বজায় থাকা কঠিন। বিষয়টি নিয়ে কোচের সঙ্গে এখনও কথা হয়নি। তবে আমরা আলোচনায় বসব এবং দেখব তিনি কী সিদ্ধান্ত নেন।’

    স্পেনের বিপক্ষে ম্যাচের পর এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে হাতাহাতির ঘটনায় ফিফার শাস্তির মুখেও পড়েছেন পারেদেস। ওই ঘটনায় তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আপিলের প্রক্রিয়া চললেও কয়েকটি ম্যাচে পারেদেসকে মাঠের বাইরে থাকতে হবে।

    জাতীয় দল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আপাতত ক্লাব ফুটবলে মনোযোগ দিচ্ছেন বোকা জুনিয়র্সের এই সেন্ট্রাল মিডফিল্ডার। কোপা আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচে আগামী বুধবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে ভেলেজ সার্সফিল্ডের মুখোমুখি হবে বোকা জুনিয়র্স।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন