বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বাড়বে রাষ্ট্রীয় সহায়তা: মাহদী আমিন

    ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বাড়বে রাষ্ট্রীয় সহায়তা: মাহদী আমিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় ভালো ফল করা মেধাবী শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।

    তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও আগ্রহ অনুযায়ী নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। শুধু ডাক্তার বা প্রকৌশলী হওয়ার মধ্যেই সফলতার সীমা নির্ধারিত নয়; যে বিষয়ে যার আগ্রহ ও দক্ষতা রয়েছে, সে বিষয়েই তাকে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে।

    বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ৫৮০ জন মেধাবী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ড. মাহদী আমিন।

    মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে শিক্ষাব্যবস্থার মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ ও মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক তৈরি হবে।

    তিনি বলেন, সব শিক্ষার্থীকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। যার যে বিষয়ে আগ্রহ, সে সেই বিষয় নিয়ে পড়াশোনা করবে। সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

    শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কারও মানবিক ও সামাজিক বিজ্ঞান ভালো লাগতে পারে, কেউ ছবি আঁকা বা সৃজনশীল কাজে আগ্রহী হতে পারে। আবার কেউ খেলাধুলা কিংবা বিতর্কে দক্ষতা অর্জন করতে পারে। প্রত্যেককে তার পছন্দের ক্ষেত্রেই নিজের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে।

    মেধাবী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, আজ যারা ভালো ফল করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে, তারাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে।

    তিনি শিক্ষার্থীদের দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য এবং মানুষের জন্য দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে কাজ করতে হবে।

    সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন