বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • কেন দেশ ছেড়ে লন্ডনে পাড়ি আনুশকা-বিরাটের? জানালেন শ্রীরাম নেনে

    কেন দেশ ছেড়ে লন্ডনে পাড়ি আনুশকা-বিরাটের? জানালেন শ্রীরাম নেনে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তারকা জীবন বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখা ততটাই কঠিন। বিশেষ করে আনুশকা শর্মা ও বিরাট কোহলির মতো জনপ্রিয় তারকা দম্পতির ক্ষেত্রে ব্যক্তিগত পরিসর ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত প্রচার ও মানুষের নজর এড়াতেই এই দম্পতি ভারত ছেড়ে লন্ডনে বসবাস শুরু করেছেন বলে জানিয়েছেন মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে।

    ২০২৪ সালে আনুশকা ও বিরাটের দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের পর থেকেই তাদের লন্ডনে বসবাসের বিষয়টি আলোচনায় আসে। কেন তারা ভারত ছেড়ে লন্ডনে চলে গেলেন—এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে ছিল। এবার সেই প্রশ্নের কিছুটা উত্তর মিলেছে শ্রীরাম নেনের বক্তব্যে।

    ২০২৫ সালে ইউটিউবার রণবীর আলাহাবাদিয়ার সঙ্গে এক আলাপচারিতায় আনুশকা ও বিরাটের প্রসঙ্গ ওঠে। সেখানেই শ্রীরাম আনুশকার সঙ্গে তার একটি কথোপকথনের স্মৃতি তুলে ধরেন।

    শ্রীরাম জানান, অতিরিক্ত জনসমাগম ও সারাক্ষণ মানুষের নজরে থাকার কারণে তারকারা অনেক সময় নিজেদের সাফল্যও স্বাভাবিকভাবে উপভোগ করতে পারেন না। আনুশকার সঙ্গে আলাপের সময় তিনি জানতে পারেন, লন্ডনে চলে যাওয়ার বিষয়টি তারা ভাবছিলেন।

    শ্রীরামের ভাষায়, আনুশকা তাকে জানিয়েছিলেন, ভারতে তারা যেখানেই যান না কেন, মানুষের নজর তাদের ওপর থাকে। ফলে নিজেদের সাফল্য বা ব্যক্তিগত সময় উপভোগ করার সুযোগও অনেক ক্ষেত্রে সীমিত হয়ে পড়ে। একপর্যায়ে তাদের নিজেদের অনেকটাই বিচ্ছিন্ন মনে হতে থাকে।

    তার মতে, তারকাদের প্রতি মানুষের ভালোবাসা অবশ্যই আনন্দের। কিন্তু ব্যক্তিগত মুহূর্তে বারবার ছবি তোলার অনুরোধ কিংবা জনসমাগমের চাপ অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।

    নিজের ও মাধুরী দীক্ষিতের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শ্রীরাম। ভারতে ফিরে আসার পর ব্যক্তিগত পরিসরের সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের মতো নিজের মতো করে চলাফেরা করার স্বাধীনতা অনেক সময় পাওয়া যায় না।

    তবে ভারতীয় দর্শক ও অনুরাগীদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন শ্রীরাম। তার বক্তব্যে যেমন ব্যক্তিগত পরিসরের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে, তেমনি তারকা হওয়ার সঙ্গে মানুষের ভালোবাসার যে গভীর সম্পর্ক, সেটিও স্পষ্ট হয়েছে।

    অভিনয় থেকে দূরে আনুশকা

    এদিকে বেশ কয়েক বছর ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন আনুশকা শর্মা। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ ছবির পর আর কোনো পূর্ণদৈর্ঘ্য ছবিতে তাকে দেখা যায়নি।

    ‘চাকদা এক্সপ্রেস’ ছবির কাজ শেষ করেছেন তিনি। তবে ছবিটি এখনো মুক্তি পায়নি। এর আগে ২০২২ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লিন স্লেট ফিল্মজ’-এর দায়িত্ব থেকেও সরে দাঁড়ান অভিনেত্রী।

    বর্তমানে পরিবার ও সন্তানদের নিয়েই তুলনামূলক নিরিবিলি জীবন কাটানোকে বেশি গুরুত্ব দিচ্ছেন আনুশকা। অন্যদিকে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলিও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

    ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। তাদের দাম্পত্য জীবনে প্রথম সন্তান কন্যা ভামিকার জন্মের পর ২০২৪ সালে আসে ছেলে অকায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন