বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, পরিবেশ বান্ধব সরকার - এমপি খোকন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, পরিবেশ বান্ধব সরকার - এমপি খোকন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে । 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কালকিনি উপজেলা ও পৌর বিএনপি সহ দলের সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার পিছনে সড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিএনপির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

এ সময় তিনি বলেন," প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, পরিবেশ বান্ধব সরকার। তাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালকিনিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হলো।"

তিনি আরও বলেন,"আমরা চাই ফুলে, ফলে ও সবুজে ভরে উঠুক আমাদের পৃথিবী। আগামী প্রজন্ম যেন সুস্থ, সুন্দর ও জীবন যাপন করতে পারে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আগামী এক সপ্তাহ ব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি চলবে।"

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস,কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোশারফ সরদার,উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা,মামুন শিকদার,এইচ এম তুহিন,উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম হাওলাদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হোসেন,পৌর ছাত্রদল নেতা হাসান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন