বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • তালাবদ্ধ ঘর থেকে মিলল নবজাতকসহ ৩ জনের লাশ

    তালাবদ্ধ ঘর থেকে মিলল নবজাতকসহ ৩ জনের লাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী, এক পুরুষ ও এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
    নিহত পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে পুলিশ একে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।
    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জামগড়া এলাকার ওই ভবনটির একটি কক্ষ কয়েক দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেন এক নারী ও পুরুষ। কক্ষটির দরজা-জানালা সচরাচর বন্ধই থাকত। শুক্রবার রাতে কক্ষটি থেকে তীব্র দুর্গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা ভেঙে ভেতরে তিনজনের লাশ দেখতে পায়।
    উদ্ধার হওয়া নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরিদর্শন করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশও (ডিবি)।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম  বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেই সঙ্গে ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং এর পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন