বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে বিতর্ক

    এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে বিতর্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লা লিগায় মৌসুমের প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এস্তাদিও দে লা কার্তুজাতে ডেকে নিয়ে লস ব্লাঙ্কোসদের ১-০ গোলে হারিয়েছে রিয়াল বেতিস। ম্যাচের ফলকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসের বিতর্ক।

    হেরে যাওয়া ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি মিস করেন এমবাপ্পে। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফরাসি ফরোয়ার্ডের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক আলভারো ভালেস।

    এরপর বলটি ক্লিয়ার করেন ডিফেন্ডার মার্ক বার্ত্রা। তাতে ম্যাচে ফেরার শেষ সুযোগটিও হারায় রিয়াল। ৮১ মিনিটে করা ত্রয় প্যারটের একমাত্র গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে বেতিস।

    পেনাল্টি নেওয়ার আগেই বার্ত্রা পেনাল্টি এরিয়ার ভেতরে ঢুকে পড়েছিলেন বলে দাবি তুলেছেন রিয়ালের ভক্তরা। এমনকি পুনরায় পেনাল্টি নেওয়ার দাবি জানান তারা। তাদের দাবি, ভালেসের সেভের পর বার্ত্রার হস্তক্ষেপই এমবাপ্পেকে ফিরতি শট নেওয়া থেকে বঞ্চিত করেছে।

    এই পেনাল্টি বিতর্কের সমাধান দিয়েছে মুন্দো দেপোর্তিভো। স্প্যানিশ সংবাদমাধ্যটি জানিয়েছে, ভিডিও ফুটেজের একটি গুরুত্বপূর্ণ খুঁটিনাটি কারণে পুনরায় পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি।

    বার্ত্রা বল ধরতে লাফ দিয়েছিলেন। এমবাপ্পে যখন পেনাল্টি শট নেন, তখনো তাঁর পা বক্সের ভেতরের মাটিতে পড়েনি; তখনো শূন্যে ছিলেন তিনি। ফলে শুধু বক্সের ওপর এই ফরোয়ার্ডের অবস্থানকে পেনাল্টি নেওয়ার মুহূর্তের এনক্রোচমেন্ট হিসেবে বিবেচনা করা হয়নি।

    শট নেওয়ার পর অবশ্য বার্ত্রা ভালেসের সেভ করা বলে হস্তক্ষেপ করেন এবং সেটি কর্নারের জন্য ক্লিয়ার করেন। কিন্তু পেনাল্টি নেওয়ার মুহূর্তে তাঁর পা মাটিতে না থাকায় সেটিকে পুনরায় পেনাল্টি নেওয়ার যথেষ্ট কারণ হিসেবে দেখা হয়নি।

    প্রথম দেখায় বার্ত্রার অবস্থান নিয়ে প্রশ্ন উঠলেও এই ছোট্ট খুঁটিনাটিই রেফারির সিদ্ধান্তের পক্ষে সবচেয়ে বড় যুক্তি। অর্থাৎ পুনরায় পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তটি সঠিক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন