বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • যশোরে ভিডিপি দলনেতাদের বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি আটক

    যশোরে ভিডিপি দলনেতাদের বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরের কেশবপুরে প্রায় আট মাস ধরে আত্মগোপনে থাকা আদালতের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে শনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) দলনেতারা।
    শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

    জানা গেছে, কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাড়ি ও ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনের সময় ভিডিপি দলনেতারা আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ওই আসামির অবস্থান সম্পর্কে তথ্য পান। তার বিরুদ্ধে কারাদণ্ডসহ গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। তবে আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।

    পরে স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ভিডিপি দলনেতারা সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে আসামির অবস্থান শনাক্ত করেন। এরপর তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    গ্রেফতারকৃত আসামি মো. হান্নান সরদার। তিনি যশোরের কেশবপুর থানার সরসকাঠি গ্রামের বরণডালি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুস সোবহান।

    আসামিকে শনাক্ত ও পুলিশের কাছে হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাড়ি ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. আলী হোসেন এবং ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন দলনেতা তালিব হোসাইন।

    পুলিশ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠায়।

    ভিডিপি দলনেতাদের দক্ষতা, বিচক্ষণতা ও দায়িত্বশীলতায় আসামি শনাক্ত ও পুলিশের কাছে হস্তান্তরের ঘটনায় স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছেন তারা। জনশৃঙ্খলা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন