বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার পর চা দোকানিকে গণপিটুনি

    ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার পর চা দোকানিকে গণপিটুনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের মতলব দক্ষিণে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক চা দোকানির বিরুদ্ধে। পরে অভিযুক্ত ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

    শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মোবারক হোসেন সরদার (৫২)। তিনি ওই এলাকায় চায়ের দোকান চালান।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মোবারক ওই কিশোরীকে তার বসতঘরে নিয়ে যান। ওই সময় ঘরে পরিবারের অন্য কেউ ছিলেন না। সেখানে কিশোরীকে ধর্ষণ করে মোবারক নিজের মুঠোফোনে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি কাউকে না জানাতে কিশোরীকে হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

    এদিকে, তিন-চার দিন আগে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

    বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে স্থানীয়ভাবে সালিশ বসে। সেখানে মোবারক উপস্থিত ছিলেন না। তবে তার পক্ষে কিছু লোক উপস্থিত হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।

    শুক্রবার সকাল ১০টার দিকে মোবারক কিশোরীর পরিবারকে হুমকি দেন এবং দেখে নেওয়ার কথা বলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে মারধর করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, শুক্রবার দুপুরে মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন