বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ভ্রমণে গিয়ে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে গাজীপুরের এপিপি নিহত, আহত ৪

    ভ্রমণে গিয়ে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে গাজীপুরের এপিপি নিহত, আহত ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৫৬) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন।

    শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা এবং গাজীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে নয়জন আইনজীবী হাওর ভ্রমণে এসেছিলেন। শুক্রবার দুপুরে তাঁরা ইটনা থেকে মিঠামইনে যান। পরে বিকেল ৩টার দিকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অষ্টগ্রামের দিকে যাচ্ছিলেন। একটি অটোরিকশায় পাঁচজন এবং অন্যটিতে চারজন ছিলেন।

    ভাতশালা সেতু এলাকায় সামনে থাকা অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে মিজানুরসহ পাঁচ আইনজীবী আহত হন।

    আহতদের মধ্যে মকবুল হোসেন, ইকবাল হোসেন ও মহসীন রেজা সরকারের পরিচয় পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য মকবুল ও ইকবালকে ঢাকায় পাঠানো হয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, আহতদের দ্রুত হাসপাতালে নিতে নৌপথই ছিল প্রধান ভরসা। কিন্তু স্পিডবোট পেতে দেরি হওয়ায় তাঁরা কিছু সময় ঘটনাস্থলে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা স্পিডবোটে করে আহতদের পাটুলিঘাটে নিয়ে যান।

    গুরুতর আহত মিজানুর রহমানকে পরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম বলেন, অনেক দিন ধরে আইনজীবীদের একটি দল হাওর ভ্রমণের পরিকল্পনা করছিল। নয়জনের সেই দলটি ভ্রমণে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন