বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • মেসির ফেরার অপেক্ষায় কি স্কালোনি, এখনও ঘোষণা হয়নি আর্জেন্টিনার স্কোয়াড

    মেসির ফেরার অপেক্ষায় কি স্কালোনি, এখনও ঘোষণা হয়নি আর্জেন্টিনার স্কোয়াড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা আন্তর্জাতিক সূচিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা। এরই মধ্যে বেশির ভাগ দল স্কোয়াড ঘোষণা শুরু করলেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এখনো দল ঘোষণা করেননি। এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছে—তাহলে কি লিওনেল মেসির বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছেন তিনি?

    ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর আর্জেন্টিনার সামনে নতুন অধ্যায় শুরু হয়েছে। বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তবে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানোর সময়টাও এসেছে নানা আবেগঘন ঘটনার মধ্য দিয়ে। এর মধ্যে বাবা হোর্হে মেসির মৃত্যুও ছিল অন্যতম। ফলে মেসিকে ছাড়াই আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।

    আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা নিয়ে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এখনো দল ঘোষণায় কোনো অস্বাভাবিক বিলম্ব হয়নি। প্রথম ম্যাচের আগে ২০ দিনেরও বেশি সময় হাতে রয়েছে। স্কালোনি সাধারণত ম্যাচের প্রায় এক সপ্তাহ আগে চূড়ান্ত দল ঘোষণা করেন।

    তবে চূড়ান্ত স্কোয়াডের আগে স্কালোনি সাধারণত একটি প্রাথমিক তালিকাও তৈরি করেন। সেই তালিকাটি অনেক সময় আনুষ্ঠানিক ঘোষণার আগেই বিভিন্ন মাধ্যমে প্রকাশ্যে আসে। এবার তেমন কোনো তালিকা সামনে না আসায় অনিশ্চয়তা আরও বেড়েছে।

    এ নিয়ে আর্জেন্টিনা দলে কোনো চমক থাকছে কি না, সেটিও আলোচনায় এসেছে। কোচিং স্টাফের পক্ষ থেকেও পর্যবেক্ষণে থাকা খেলোয়াড়দের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। ফলে স্কোয়াড নিয়ে আপাতত নানা জল্পনাই চলছে।

    মেসির সম্ভাব্য ফেরার বিষয়ে অবশ্য বাস্তবতা ভিন্ন। টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, অবসরের ঘোষণা দেওয়ার পর আসন্ন ম্যাচগুলোতে তার খেলার সম্ভাবনা খুবই কম। তবে এর মানে এই নয় যে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হয়ে গেছে।

    পরিকল্পনা অনুযায়ী, মেসি যখন নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত মনে করবেন, তখন আর্জেন্টিনার মাটিতে দেশের সমর্থকদের সামনে আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামার সুযোগ পেতে পারেন। তবে সেই মুহূর্ত এখনই আসছে না বলে ধারণা করা হচ্ছে।

    এদিকে সেপ্টেম্বর-অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা হবে, সেটিও এখনো চূড়ান্ত হয়নি। প্রতিপক্ষ নির্ধারণের পাশাপাশি জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনাও আবার শুরু করতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

    স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরের শেষে শেষ হবে। তাই তাকে ধরে রাখার বিষয়ে এএফএকে নতুন করে আলোচনা করতে হবে। স্পেনের বিপক্ষে ম্যাচের পর স্কালোনি বলেছিলেন, ‘আমি আমার চুক্তির মেয়াদ পূরণ করব, এরপর দেখা যাক।’

    সব মিলিয়ে মেসির অবসর, স্কালোনির ভবিষ্যৎ এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে আর্জেন্টিনার সামনে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। স্কোয়াড ঘোষণায় স্কালোনির এই অপেক্ষা তাই কেবল সময়ের বিষয়, নাকি মেসিকে ঘিরে কোনো বিশেষ পরিকল্পনার অংশ—সেটিই এখন ফুটবলপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন