বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার

    শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর শিবপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ রয়েছেন ১৭ বছর বয়সী শান্ত।

    শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরলাখপুর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

    উদ্ধার হওয়া তিনজন হলেন—মজিবুর শেখের বড় মেয়ে শাহিনুরের স্বামী ওবাইদুল্লাহ (৩৫), ছোট মেয়ে শান্তা (২২) ও সৌরভ (১৫)। নিখোঁজ শান্ত (১৭) মজিবুর শেখের নাতি।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ওবাইদুল্লাহ স্ত্রী শাহিনুর ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি চরলাখপুরে বেড়াতে এসেছিলেন। একই সময়ে মজিবুর শেখের অন্য দুই মেয়ে শাহিদা ও শান্তাও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন।

    শুক্রবার বিকেল ৩টার দিকে শান্তা বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারের জন্য ওবাইদুল্লাহ ও শান্ত নদীতে নামেন। একপর্যায়ে তারাও পানিতে তলিয়ে যান। পরে নিখোঁজদের উদ্ধারে স্থানীয় সৌরভসহ আরও কয়েকজন নদীতে নামলে সৌরভও নিখোঁজ হন।

    খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শিবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকালে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে আবারও অভিযান শুরু করে।

    পরে সকাল সাড়ে ১০টার দিকে সৌরভ, ওবাইদুল্লাহ ও শান্তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ শান্তকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

    স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন হাওলাদার বলেন, মজিবুর শেখের বাড়িতে তার মেয়ে, মেয়ের জামাইসহ কয়েকজন স্বজন বেড়াতে এসেছিলেন। তার ছোট মেয়ে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর একে একে আরও তিনজন নিখোঁজ হন। সকালে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

    শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান বলেন, শুক্রবার নদীতে নেমে চারজন নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের সদস্যরা রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। সকালে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করলে তিনজনের লাশ উদ্ধার করা হয়। আরেকজনকে উদ্ধারে অভিযান চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন