বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস

    এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোতে এক-দুটি ম্যাচ জয় ছাড়া উল্লেখযোগ্য সাফল্য পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিং ব্যর্থতাও বেশ ভোগাচ্ছে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও উঠছে প্রশ্ন।

    এ অবস্থায় আসন্ন এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে পর্যবেক্ষণে রয়েছে নিগার সুলতানার অধিনায়কত্বও।

    বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সদ্যই এশিয়া কাপ শেষ হয়েছে। সেখান থেকে দল সরাসরি এশিয়ান গেমসে খেলতে যাবে। যেহেতু এশিয়ান গেমসের জন্য দল ও অধিনায়ক আগেই নির্ধারণ করা হয়েছে, তাই এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।’

    এশিয়ান গেমসের পর বিষয়গুলো নিয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে এই দলটিকেই খেলতে হবে। আমরা আশা করছি, তারা সেখানে ভালো খেলবে এবং আগের ভুলগুলো শুধরে দেশের সুনাম বয়ে আনবে। যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো আমরাও শুনেছি এবং পর্যবেক্ষণ করছি। টুর্নামেন্টের পর ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব।’

    এশিয়ান গেমসের পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর রয়েছে বাংলাদেশের। তার আগে দল নিয়ে বেশ কিছু কাজ করার সুযোগ রয়েছে বলে জানান বিসিবির এই পরিচালক।

    তিনি বলেন, ‘এশিয়ান গেমসে তারা কেমন খেলে, সেটি আগে দেখি। আমরা আশা করছি ভালো করবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়। তারপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর আছে। সেখানে যাওয়ার আগে অনেক কিছুই করার আছে আমাদের।’

    জ্যোতিসহ অফফর্মে থাকা ক্রিকেটারদের ভবিষ্যৎও এশিয়ান গেমসের পারফরম্যান্সের ওপর অনেকটা নির্ভর করছে বলে জানান রফিকুল ইসলাম বাবু।

    তিনি বলেন, ‘বোর্ড সভাপতির সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। আপনারা জানেন, এশিয়ান গেমসের জন্য অনেক আগেই দল দিতে হয়। সেখানে যদি ভালো পারফর্ম করে এবং সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে পরিস্থিতি একরকম হবে। আর আমাদের কাছে যেসব অভিযোগ এসেছে, সেগুলোও আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

    এশিয়ান গেমসে ভালো করলে নিগার সুলতানা অধিনায়ক হিসেবে টিকে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে রফিকুল বাবু বলেন, ‘আমাদের অনেক সমস্যা আছে। বড় দলগুলোর বিপক্ষে আমরা এখনো কাঙ্ক্ষিত সাফল্য পাইনি। বিশ্বকাপেও আমরা ভালো খেলেছি, কিন্তু সামান্য ভুলের কারণে পরাজিত হতে হয়েছে। এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি, কীভাবে দলকে আরও সুন্দর ও শক্তিশালী করা যায়।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন