বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • হারানো সরকারি অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা র‍্যাবের

    হারানো সরকারি অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা র‍্যাবের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদের সন্ধান দিতে তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে এসব অস্ত্র বা গোলাবারুদের তথ্য দিয়ে উদ্ধারে সহায়তা করলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না। একই সঙ্গে সঠিক তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হলে নির্ধারিত হারে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের (সিপিসি-৩) মিডিয়া সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

    হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    র‍্যাবের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, রাইফেল, সাবমেশিন গান (এসএমজি), লাইট মেশিনগান (এলএমজি) ও স্নাইপারের অবস্থান বা তথ্য দিয়ে উদ্ধারে সহায়তা করলে ২ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

    এ ছাড়া শটগান, পিস্তল ও গ্যাস গানের তথ্যের ক্ষেত্রে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। প্রতিটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের তথ্যের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং সব ধরনের গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে র‍্যাব।

    মতবিনিময় সভায় র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় তথ্য দিলে আইনি সুরক্ষাও দেওয়া হবে।

    তবে ১৫ নভেম্বরের পর কারও কাছে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র বা গোলাবারুদ পাওয়া গেলে অথবা এ-সংক্রান্ত তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‍্যাব।

    র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব সদর দপ্তরের পক্ষ থেকে জনস্বার্থ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে সভায় জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন