বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস

    ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নীলগ্রাম বিলে অভিযান চালিয়ে ৩ লাখ ৪ হাজার টাকা মূল্যের ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জব্দ করা এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

    সোমবার সকালে উপজেলার হিড়িমদিয়া এলাকার নীলগ্রাম বিলে দেশীয় প্রজাতির মাছ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান।

    অভিযানকালে নীলগ্রাম বিল থেকে মাছের প্রজনন ও বংশবিস্তারে ক্ষতিকর ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা।

    পরে জব্দ করা জালগুলো হিড়িমদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    অভিযানে ভেড়ামারা থানার এএসআই নিজাম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

    ভেড়ামারা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান বাসসকে বলেন, প্রাকৃতিক মৎস্যসম্পদ ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ক্ষতিকর ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। দেশীয় মাছের অস্তিত্ব রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন