বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ইংল্যান্ডে হোয়াইটওয়াশের পর পাকিস্তানকে আইসিসির জোড়া শাস্তি

    ইংল্যান্ডে হোয়াইটওয়াশের পর পাকিস্তানকে আইসিসির জোড়া শাস্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরছে পাকিস্তান। এর মধ্যেই দলটির জন্য এসেছে আরও একটি দুঃসংবাদ। ধীরগতির ওভাররেটের কারণে পাকিস্তানকে জোড়া শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় ও শেষ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে পারেনি পাকিস্তান। এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত লক্ষ্যের চেয়ে ১১ ওভার কম করায় দলটিকে এই শাস্তি দেওয়া হয়েছে। ম্যাচটি আট উইকেটে জিতে নেয় ইংল্যান্ড।

    ধীরগতির ওভাররেটের কারণে পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দলটির মোট ১১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

    মাঠের আম্পায়ার পল রেইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকার এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে এই শাস্তি দেন এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারির সদস্য রঞ্জন মাদুগালে।

    আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভাররেট বজায় রাখতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে এ জরিমানার সর্বোচ্চ সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ।

    অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার শর্তাবলির ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সংখ্যার চেয়ে প্রতিটি ওভার কম করার জন্য একটি করে পয়েন্ট কাটা হয়। সেই হিসাবে পাকিস্তানের ১১ ওভার কম হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে ১১ পয়েন্ট বাদ দেওয়া হয়েছে।

    এই শাস্তির ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে পড়েছে পাকিস্তান। বর্তমানে ৪.৬৩ পয়েন্ট শতাংশ নিয়ে তারা তালিকার নবম স্থানে রয়েছে।

    ইংল্যান্ড সিরিজ শেষে পাকিস্তানের পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ আগামী নভেম্বরে। ঘরের মাঠে রাওয়ালপিন্ডি ও লাহোরে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার আতিথেয়তা দেবে তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন