বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • আমার হৃদয় ভেঙে গেছে, শোকে ভিনিসিয়ুসের প্রেমিকা

    আমার হৃদয় ভেঙে গেছে, শোকে ভিনিসিয়ুসের প্রেমিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমিকা ও ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার-টিভি উপস্থাপিকা ভার্জিনিয়া ফনসেকার ব্যক্তিগত দেহরক্ষী রজারিও কামিলো রামোস ও তার স্ত্রী পাউলা রেজিনা রদার্তে কামিলো সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফনসেকা।

    ‘রোতা ভের্দে গোইয়াস’ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, গোইয়ানিয়া মেট্রোপলিটন অঞ্চলের গুয়াপো পৌরসভার রিবেইরাও দাস পোস এলাকায় একটি মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনার সময় মোটরবাইক চালাচ্ছিলেন রজারিও। ঘটনাস্থলে জরুরি বিভাগের এক চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। অন্যদিকে, দুর্ঘটনার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার স্ত্রী পাউলা মারা যান। দমকলকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি।

    দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে ফনসেকা স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। পরে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে দেহরক্ষী ও তার স্ত্রীর মৃত্যুর খবর জানান তিনি।

    ইনস্টাগ্রাম পোস্টে ফনসেকা লেখেন, “আমার ব্যক্তিগত দেহরক্ষী ও তার স্ত্রীর মৃত্যুর খবর এইমাত্র পেলাম। আমি আগে কিছু পোস্ট করিনি, কারণ আমরা প্রথমে তার পরিবারের সব সদস্যকে খবরটি জানানোর অপেক্ষায় ছিলাম। কিন্তু খবরটি পাওয়ার পর থেকে আমি আর কিছুই করতে পারিনি। আমার হৃদয় ভেঙে গেছে।”

    রজারিও ও পাউলার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে ফনসেকা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন