বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের নতুন ইতিহাস

    বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের নতুন ইতিহাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান যেন উড়ছেন। চলতি মাসেই ১৭ বছরে পা দিতে যাওয়া এই তরুণ মিডফিল্ডার একের পর এক রেকর্ড গড়ে চলেছেন।

    মেজর লিগ সকারে (এমএলএস) সান ডিয়েগো এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার ৫-০ গোলের জয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছেন সুলিভান। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। এমএলএসের ইতিহাসে ১৬ বছর ৩৫১ দিন বয়সে ম্যাচসেরা হয়ে তিনি টুর্নামেন্টটির তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

    এই ম্যাচেই এমএলএস ক্যারিয়ারে প্রথমবার এক ম্যাচে দুটি গোল করলেন সুলিভান। সব মিলিয়ে শেষ সাত ম্যাচের প্রতিটিতেই অন্তত একটি গোলে অবদান রেখেছেন তিনি। কিশোর খেলোয়াড়দের মধ্যে এমএলএসের ইতিহাসে এটি সবচেয়ে দীর্ঘ গোল-অবদানের ধারা।

    সুলিভানের দুর্দান্ত ফর্মে ফিলাডেলফিয়াও দারুণ সময় কাটাচ্ছে। বিশ্বকাপের বিরতির পর টানা ১০ ম্যাচ অপরাজিত দলটি—জিতেছে আটটি, ড্র করেছে দুটি। এই সময়ে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ফিলাডেলফিয়া, যা তাদের এমএলএস কাপ প্লে-অফের অবস্থানে রেখেছে।

    চলতি মৌসুমে সুলিভানের গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান ১৭টি। ছয় গোলের পাশাপাশি করেছেন ১১টি অ্যাসিস্ট। এমএলএস ইতিহাসে কোনো কিশোর খেলোয়াড়ের এক মৌসুমে গোল-অবদানের হিসাবে এটি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।

    সান ডিয়েগোর বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের ইনজুরি সময়ে দারুণ ব্যাকহিল ফ্লিকে ফিলাডেলফিয়ার হয়ে প্রথম গোল করেন সুলিভান। ৬২তম মিনিটে বক্সের ভেতর বল পেয়ে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। পাঁচ মিনিট পর তাঁর ডিফেন্সচেরা চিপ থেকে ফ্রাঙ্কি ওয়েস্টফিল্ড বল পেয়ে ব্রুনো দামিয়ানিকে দিয়ে গোল করান।

    পরে আনিবাল গোদোয়ের আত্মঘাতী গোল এবং মালিক জাকুপোভিচের গোলে বড় জয় নিশ্চিত করে ফিলাডেলফিয়া।

    এমন দুর্দান্ত ফর্মের পর এখন যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় সুলিভান। বিশ্বকাপের পর ২৬ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী আন্তর্জাতিক সূচি শুরু হবে। সেই ম্যাচের জন্য ১৭ সেপ্টেম্বর দল ঘোষণা করতে পারেন কোচ মাউরিসিও পচেত্তিনো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন