শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ

    এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর কোচিং স্টাফ নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে নারী দলের প্রধান কোচের দায়িত্বে ডেভিড হেম্পকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এশিয়ান গেমসের পর দায়িত্ব নেবেন তিনি।

    সদ্য শেষ হওয়া এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের ব্যাটিং ছিল হতাশাজনক। এ নিয়ে বর্তমান ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকীও সমালোচনার মুখে পড়েছেন। এবার তার দায়িত্ব নিয়েও সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি।

    বিসিবি সূত্রের বরাতে ঢাকা পোস্ট জানিয়েছে, আসন্ন এশিয়ান গেমসে ফারুকীর অধীনে বাংলাদেশের ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এ বিষয়ে ব্যাটিং কোচকে ইতোমধ্যে বার্তাও দেওয়া হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

    বর্তমানে এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশটির বাইরে রয়েছে। এশিয়া কাপে খেলা প্রায় একই দল নিয়েই এশিয়ান গেমসে অংশ নিচ্ছে তারা।

    এশিয়ান গেমস শেষ হওয়ার পর নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন ডেভিড হেম্প। অস্ট্রেলিয়া সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। নতুন কোচের অধীনে ব্যাটারদের উন্নয়নে বিশেষভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

    এ ছাড়া অস্ট্রেলিয়া সিরিজের জন্য নারী দলের ফিল্ডিং কোচ হিসেবে গোলাম মুর্তাজাকে দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন