শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

    রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রামসু বাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বজনহারা পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন। অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুবরণকারীদের পরিবারের স্থায়ী জীবিকার সংস্থান নিশ্চিত করতে সেনাবাহিনী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
    ​এই সহায়তার অংশ হিসেবে নিহতদের পরিবারের সদস্য—টুনি মারমাকে শহীদ লেফটেন্যান্ট মুশফিক স্কুলের শিক্ষিকা  এবং উক্যক্ষচিং মারমাকে গুইমারা সেনা হসপিটাল ও ক্ষতিগ্রস্থ  বেকার যুবকদের   বিভিন্ন প্রতিষ্ঠানে  চাকুরীর  সুযোগ  করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উক্ত  কর্মসংস্থানের এই ব্যবস্থা তাদের পরিবারের চরম দুর্দিনে আলোর দিশা এবং আর্থিক স্বস্তি এনে দেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

    এই বিষয়ে  সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত সকল মানুষের পাশে থেকে উন্নয়নমূল কর্মকাণ্ড করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

    ​নিহতদের স্বজনরা জানান, প্রিয়জনকে হারানোর মর্মান্তিক বেদনার মাঝেও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মসংস্থানের সুযোগ তাদের ঘুরে দাঁড়াতে সাহস জোগাবে। এ ধরণের সামাজিক ও মানবিক পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন