শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার

    শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের পেস্ট ও স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তার কাছ থেকে মোট ৫৩১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মাসকাট থেকে চট্টগ্রামগামী সালামএয়ারের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ আটক করা হয়।

    কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, সালামএয়ারের ফ্লাইটে মাসকাট থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মোহাম্মদ হাসান মুরাদ। বিমানবন্দরে পৌঁছানোর পর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিমানবন্দর টিম এবং অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়।

    তল্লাশির একপর্যায়ে তার ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো পেস্টসদৃশ একটি পদার্থ পাওয়া যায়। সন্দেহ হওয়ায় সেটি পরীক্ষা ও প্রক্রিয়াজাত করার জন্য স্বর্ণ কারিগরের কাছে দেওয়া হয়। পরে ওই পেস্ট থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের একটি স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

    এরপর যাত্রীর দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

    কাস্টমস গোয়েন্দার ভাষ্য অনুযায়ী, ব্যাগে স্বর্ণের পেস্ট এবং পোশাকের পকেটে স্বর্ণালংকার রেখে দুটি ভিন্ন কৌশলে স্বর্ণ বহনের চেষ্টা করা হয়েছিল। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩১ গ্রাম। সংস্থাটির হিসাবে, শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।

    এ ঘটনায় যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের আইনগত কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন