শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওপেনএআইয়ের সঙ্গে পাল্লা দিতে নতুন এআই মডেল আনতে পারে অ্যানথ্রপিক গর্ভধারণের সম্ভাবনা কমাতে পারে যে ৫ অভ্যাস ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর বাবার বিষপান, নিহত ৩ এক ম্যাচে ৫ ছক্কা, মিরাজের দারুণ সিপিএল যাত্রার শেষ হতাশায় মেসির বিদায়ী ম্যাচসহ আর্জেন্টিনার তিন প্রীতি ম্যাচ ‘টপ-লেভেল’ স্বীকৃতি পেল হাইকোর্টে রিট নিষ্পত্তি বেড়েছে, কমছে বিচারাধীন মামলাও কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
  • তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর বাবার বিষপান, নিহত ৩

    তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর বাবার বিষপান, নিহত ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। বিষক্রিয়ায় মুমূর্ষু অবস্থায় বাবা শরাফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত তিন শিশু হলো—মেয়ে মাওয়া (১০) এবং দুই ছেলে তামিম (৭) ও শামিম (২)।

    স্থানীয়দের বরাতে জানা গেছে, শরাফত আলী মাদক ও জুয়ায় আসক্ত। ঘটনার দিন তিনি তিন সন্তানকে নিয়ে স্থানীয় বড়ছড়া বাজারে যান। ফেরার পথে বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে যান। পরে ওই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ানোর পর নিজেও বিষপান করেন বলে অভিযোগ রয়েছে।

    ঘটনার পর প্রতিবেশী ও স্বজনরা চারজনকে উদ্ধার করে প্রথমে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিনের কাছে নিয়ে যান। পরে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

    তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, ধারণা করা হচ্ছে রাত ১টা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটে। সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন শিশু ও তাদের বাবাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে। শরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    শরাফতের প্রতিবেশী ও আত্মীয় রনু মিয়া বলেন, শরাফতের স্ত্রী সৌদি আরবে প্রবাসী। তিনি দাবি করেন, শরাফত মাদক ও জুয়ায় আসক্ত ছিলেন। তার ধারণা, বিরিয়ানির সঙ্গে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ানোর পর শরাফত নিজেও বিষপান করেন।

    তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, তিন শিশুর মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশপাশে খোঁজ নিয়ে শরাফত মিয়ার জুয়া ও মাদকে আসক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

    ঘটনার কারণ ও কীভাবে বিষপান করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন