শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নওগাঁর মান্দায় ৪টি বিগ ক্যান্টিলিভার স্থাপন, সহজ হবে চলাচল বুকে ব্যথার সঙ্গে যে ৫ লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসা জরুরি জঙ্গি কার্যক্রমের সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে শক্তিশালী ইন্টারনেট প্রয়োজন: অর্থমন্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু গ্রিনল্যান্ডে বড় সামরিক উপস্থিতির চুক্তি যুক্তরাষ্ট্র-ডেনমার্কের মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক দ্বিতীয় বিয়ের প্রথম বার্ষিকীতে শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট পুরুষদের পিরিয়ড হলে ‘পিরিয়ড লিভ’ থাকত: শ্রুতি হাসান সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রম সমন্বিত কাঠামোয় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

    মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের ফুলকান্দা বাজারের নিকটে বেড়িবাঁধ এলাকা থেকে দুগনই গ্রামের মোঃ হেকিম মিয়ার ছেলে মোঃ তারেক মিয়া (৩০) কে ২০০ পিস ইয়াবাসহ শুক্রবার রাতে আটক করেছে মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি টহল দল।

    পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দিনের দিক নির্দশনায় এস আই উৎপল কুমার সাহা সহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ফুলকান্দা বাজারের নিকটে বেড়িবাঁধের রাস্তার পাশে একটি ইঞ্জিন চালিত  কাঠের টেম্পু নৌকায় থাকা তারেককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে কমরের কোচর থেকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ও নৌকাটি জব্দ করা হয়। 

    জানা যায়, এস আই উৎপল কুমার সাহা ইয়াবা উদ্ধারের ঘটনায় বাদী হয়ে মধ্যনগর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করেন। 

    মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তারেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ ঘটিকার সময় যথাযথ পুলিশ পহরায় গ্রেফতার কৃত আসামীকে ধর্মপাশা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

    আদালত সূত্রে জানা যায়, বিজ্ঞ আদালত আসামীর জামিন নামঞ্জুর করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন।

     

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন