শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে হৃদয়, ফিরলেন জাকের

    আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে হৃদয়, ফিরলেন জাকের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও ম্যাচটিকে সামনে রেখে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দল সাজিয়েছে বাংলাদেশ।

    দলে জায়গা হয়নি পেসার নাহিদ রানার। বিশ্রাম দেওয়া হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদকেও। এ ছাড়া অমিত হাসানও এবার দলে নেই। তবে দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন জাকের আলী অনিক।

    এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াডে থাকা ছয় ক্রিকেটারও রয়েছেন এই টেস্ট দলে। অন্যদিকে নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনকে রাখা হয়েছে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।

    আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

    বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

    ট্রাভেলিং রিজার্ভ: নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন