রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশে সংশোধন হাইকোর্টে জামিনের পর আদালতে জামিননামা দিলেন এমপি গাজী নজরুল আইইএলটিএসে ৯-এ ৯ পাওয়ার পেছনের গল্প জানালেন ঢাবির রাইসা শাম্মা শেফালির একার রানও করতে পারল না বাংলাদেশ, ১১৪ রানের হার উপকূলের তেল-গ্যাস উত্তোলনে ইতালির বিনিয়োগ চাইলেন স্পিকার আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় অপ্রতিমকে হত্যা: পুলিশ সম্পত্তি দখল ও চাঁদা দাবির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় চারজন গ্রেপ্তার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ ইয়াবা, আটক ১ আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: যে মানুষটির অবদান অনেক সময় চোখেই পড়ে না
  • প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ ইয়াবা, আটক ১

    প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ ইয়াবা, আটক ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

     প্রাইভেট কারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. এরফান (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

    রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

    আটক এরফান কক্সবাজার শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. আব্দুল ছামাদের ছেলে।

    ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিজিবি জানায়, তল্লাশির সময় প্রাইভেট কারটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। এ ঘটনায় আটক এরফানের পাশাপাশি আরও তিনজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন—টেকনাফের সাবরাং সিকদার এলাকার মো. কাদের (৪৫), মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর (৫৫)।

    বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেট কার ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন