শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান

    কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন সরকারি দপ্তরে কালকিনি সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ও সংগঠনের গঠনতন্ত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) কালকিনি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ও গঠনতন্ত্রের কপি হস্তান্তর করেন।

    এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ইউনিয়নের লক্ষ্য, উদ্দেশ্য ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। পাশাপাশি পেশাগত মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে বলে জানান তাঁরা।

    কর্মকর্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করবে কালকিনি সাংবাদিক ইউনিয়ন। এ ক্ষেত্রে প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানান তাঁরা।

    এ সময় কালকিনি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন