শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের দায়িত্ব নিলো ইউএনও

    কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের দায়িত্ব নিলো ইউএনও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো রক্তমাখা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে শিশুটির চিকিৎসা ও সুরক্ষার সার্বিক দায়িত্ব নিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক।

    উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম। ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়কের পাশে কাপড়ে মোড়ানো ও রক্তমাখা অবস্থায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তিনি তাঁর স্ত্রী হেনা বেগমকে সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশের সহায়তায় দ্রুত শিশুটিকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসায় তাকে অক্সিজেন দেওয়া হয়।

    হাসপাতালের মিডওয়াইফ জয়া খন্দকার গণমাধ্যমকে জানান,পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে নবজাতকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। সতর্কতা হিসেবে তাকে আরও তিন দিন হাসপাতালে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হবে।

    বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও উমর ফারুক শিশুটির চিকিৎসা ও নিরাপত্তার সার্বিক তদারকির দায়িত্ব নেন।

    এ বিষয়ে ইউএনও উমর ফারুক বলেন, "পরিত্যক্ত অবস্থায় সদ্যোজাত শিশুটিকে উদ্ধারের ঘটনাটি অত্যন্ত মানবিক ও মর্মান্তিক। আমরা তার চিকিৎসা ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শিশুটির ভবিষ্যৎ যেন অনিশ্চিত না হয়, সে জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন