শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

    ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুধু জয় পেলেই চলবে না, বাড়াতে হবে নেট রান রেটও। ফাইনালের আশা টিকিয়ে রাখতে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে।

    সংযুক্ত আরব আমিরাতে চলমান তিন জাতির এই সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারে বাংলাদেশ। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট হয়ে যায় দলটি। ৯৯ রানের ওই পরাজয়ে বাংলাদেশের নেট রান রেট দাঁড়ায় -১.৯৮০-এ।

    এরপর ১৯ অক্টোবর আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হারে জিম্বাবুয়ে। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের জন্য সমীকরণ আরও কঠিন হয়ে পড়েছে।

    আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনালে জায়গা করে নিতে হলে আগে ব্যাটিং করে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে দলটিকে। এতে নেট রান রেটের ঘাটতি কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে।

    অন্যদিকে, বাংলাদেশ পরে ব্যাটিং করলে জয়ের ব্যবধানের বদলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কত ওভারের মধ্যে লক্ষ্য অতিক্রম করা যাচ্ছে। লক্ষ্য যত বড় হবে, ফাইনালে ওঠার সম্ভাবনা ধরে রাখতে তত বেশি দ্রুত রান তাড়া করতে হবে।

    সমীকরণ অনুযায়ী, ২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। ২২০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪০.৫ ওভারে, ২৪০ রানের লক্ষ্য ৪১.১ ওভারে এবং ২৫০ রানের লক্ষ্য ৪১.৩ ওভারের মধ্যে অতিক্রম করতে হবে।

    এ ছাড়া ২৬০ রানের লক্ষ্য হলে ৪১.৪ ওভার, ২৭০ রানের লক্ষ্য হলে ৪১.৫ ওভার, ২৮০ রানের লক্ষ্য হলে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য পেলে ৪২.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।

    তিন দলের এই প্রতিযোগিতায় লিগ পর্বে প্রতিটি দল অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলছে। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন