শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফ্রান্সে বিক্ষোভ-লুটপাট, চুরি হলো মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড

    ফ্রান্সে বিক্ষোভ-লুটপাট, চুরি হলো মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। প্যারিসসহ বিভিন্ন এলাকায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীর একটি দোকান থেকে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা বার্সেলোনার জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড চুরির খবর সামনে এসেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি প্যারিসের কেন্দ্রীয় এলাকার একটি দোকান থেকে স্মৃতিচিহ্ন দুটি নিয়ে যাচ্ছেন। পরে মুখোশ পরা এক ব্যক্তিকে ক্যামেরার সামনে জার্সি ও আর্মব্যান্ড দেখাতেও দেখা যায়।

    প্রতিবেদন অনুযায়ী, প্যালেস দে লা রিপাবলিকের কাছাকাছি এলাকায় ভাঙচুর ও লুটপাটের সময় এ ঘটনা ঘটে। মেসির স্বাক্ষরযুক্ত হওয়ায় স্মৃতিচিহ্ন দুটির আর্থিক মূল্যের পাশাপাশি সংগ্রাহকদের কাছে বিশেষ গুরুত্ব রয়েছে।

    ফুটবলপ্রেমীদের কাছে ঘটনাটি বাড়তি আলোচনার জন্ম দিয়েছে। কারণ, মেসি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। তাঁর সাবেক দুই ক্লাবকে ঘিরে ফুটবল অঙ্গনে আগ্রহের মধ্যেই প্যারিসে স্মৃতিচিহ্ন চুরির খবর এসেছে।

    এদিকে বিক্ষোভ ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, সহিংসতা, পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ২ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    বিক্ষোভকারীদের হামলায় ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এ ছাড়া প্রায় ১ হাজার ৫০০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শনিবার দেশজুড়ে ব্যাপক অস্থিরতা তৈরি করে। রোববার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রেপ্তার ও নিরাপত্তাকর্মীদের আহত হওয়ার এসব তথ্য জানায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন