শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কুমিল্লায় পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার চান ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা

    কুমিল্লায় পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার চান ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে এবং পরীক্ষা কেন্দ্র পুনরায় ব্রাহ্মণবাড়িয়ায় রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    শিক্ষার্থীরা জানান, গত ২০ বছর ধরে তারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে আইন বিভাগের পরীক্ষা দিয়ে আসছেন। এই দীর্ঘদিনের ধারাবাহিকতা বিবেচনা করেই অনেকে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে ভর্তি হয়েছেন। কিন্তু সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক চিঠিতে প্রথম বর্ষের পরীক্ষা কুমিল্লায় নেওয়ার সিদ্ধান্ত জানানো হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

    আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কুমিল্লায় গিয়ে পরীক্ষা দিতে হলে যাতায়াত, থাকা-খাওয়াসহ নানা ধরনের চরম ভোগান্তিতে পড়তে হবে। বিশেষ করে চাকরিজীবী, সন্তানসম্ভবা এবং সন্তান নিয়ে পড়াশোনা করা নারী শিক্ষার্থীদের জন্য এতো দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, পরীক্ষা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় বহাল রাখার দাবি মেনে নিয়ে এই অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে আগামীতে রেলপথ, ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা মহাসড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

    এদিকে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, বিগত ২০ বছর ধরে এখানে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র কুমিল্লায় পরিবর্তন করায় শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক ও আর্থিক চাপ তৈরি হবে।

    তিনি আরও জানান, শিক্ষার্থীদের এই ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) সাথে সরাসরি কথা বলবেন এবং চিঠির মাধ্যমে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।

    ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের ছাত্র মো. রুকন উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন আইন কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম শাহীন, চন্দন দাশ, ইকরামুল হোসেন রকি, ইঞ্জিনিয়ার এনামুল হক, আমীর খসরু খাদেম প্রতীক, মো. সাদ্দাম হোসেন, আনিছ, সুজন সরকার, শাহ আরমান, আহসানুল হক রিপন, মাহমুদা, স্বর্ণালী আকতার, শাহজামাল, ইমরান, রনি, আলামীন, মৃণাল, মিনহাজ ও দুর্জয় প্রধান প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন