শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এশিয়ান গেমসে বড় হার, তবু ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ

    এশিয়ান গেমসে বড় হার, তবু ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়ান গেমসে হতাশাজনক পারফরম্যান্সের পরও ফিফা নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ঋতুপর্ণা চাকমাদের অবস্থান ১০৭ থেকে উন্নীত হয়ে ১০৬ নম্বরে উঠেছে।

    সম্প্রতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে পরাজিত হয় দলটি। দুই ম্যাচে মোট ১৬ গোল হজম করলেও বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট কমেছে সামান্য—যথাক্রমে ০.০৬ ও ০.২৮।

    এর কারণ, র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও দুই প্রতিপক্ষের মধ্যে ব্যবধান ছিল প্রায় ১০০ ধাপ। ফলে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের পয়েন্টে বড় প্রভাব পড়েনি।

    গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচ থেকে ৪.৬৪ পয়েন্ট যোগ হওয়ায় বাংলাদেশের মোট র‍্যাঙ্কিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৫.৩৫-এ। এই পয়েন্ট বৃদ্ধিই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতিতে ভূমিকা রেখেছে।

    গত বছর মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। ওই সময়ের র‍্যাঙ্কিং আপডেটে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতিও নজর কেড়েছিল।

    এদিকে বাংলাদেশের সঙ্গে ড্র করে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে মিয়ানমার। দলটির অবস্থান ৫৫ থেকে নেমে ৫৬ নম্বরে এসেছে। বাংলাদেশের চেয়ে প্রায় ৫০ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার এই ম্যাচে পয়েন্ট হারিয়েছে ৫.৫৪।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন