শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্যালন ডি’অরের আগে বায়ার্নের রহস্যময় পোস্ট, আলোচনায় হ্যারি কেইন

    ব্যালন ডি’অরের আগে বায়ার্নের রহস্যময় পোস্ট, আলোচনায় হ্যারি কেইন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে হ্যারি কেইনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বায়ার্ন মিউনিখের একটি রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। কালো স্যুট পরা ইংলিশ স্ট্রাইকারের ছবি দিয়ে ক্লাবটি লিখেছে, ‘ইটস অলমোস্ট শোটাইম’—অর্থাৎ, মঞ্চে ওঠার সময় প্রায় এসে গেছে। পোস্টটি ঘিরে সমর্থকদের প্রশ্ন, এবার কি ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন কেইন?

    ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে বায়ার্নের এমন পোস্টে পুরস্কারটি নিয়ে আলোচনা আরও বেড়েছে। তবে পোস্টটির মাধ্যমে কেইনের পুরস্কার জয়ের কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

    গত মৌসুমে বায়ার্নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৬১ গোল। তাঁর পারফরম্যান্সে বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতেছে জার্মান ক্লাবটি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত তাঁর গোলসংখ্যা ৭৩ বলে উল্লেখ করা হয়েছে।

    কেইন এবার ব্যালন ডি’অর জিতলে মাইকেল ওয়েনের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার পাবেন। ওয়েন ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। কেইনের সামনে তাই ব্যক্তিগত স্বীকৃতির পাশাপাশি ইংলিশ ফুটবলের ইতিহাসে জায়গা করে নেওয়ারও সুযোগ রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন