শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দলের লড়াই। দেশের মাটিতে চলতি বছরের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছে স্বাগতিকেরা।

    তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অনুশীলনের সময় চোট পাওয়ায় প্রথম টেস্টে খেলতে পারছেন না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়।

    বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, অনুশীলনের সময় মুশফিকের ডান হাতের তর্জনীতে আঘাত লাগে। আগামী তিন দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।

    গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাওহীদ হৃদয়ের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট।

    প্রথম টেস্টে বাংলাদেশ দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও দুই পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নেমেছে।

    বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন