শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এআইয়ের গতি বাড়াতে এম৬ চিপের ম্যাকবুক প্রো ও আইম্যাক আনল অ্যাপল

    এআইয়ের গতি বাড়াতে এম৬ চিপের ম্যাকবুক প্রো ও আইম্যাক আনল অ্যাপল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন এম৬ (M6) চিপযুক্ত ম্যাকবুক প্রো ও আইম্যাক বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, নতুন চিপের কারণে আগের সংস্করণের তুলনায় কম্পিউটারগুলোর গ্রাফিকস কার্যক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের গতি বাড়বে।

    অ্যাপলের তথ্য অনুযায়ী, এম৬ চিপের গ্রাফিকস কার্যক্ষমতা আগের প্রজন্মের এম৫ চিপের তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি। এ ছাড়া এআই-সংক্রান্ত কাজের গতি বেড়েছে ২৫ শতাংশ পর্যন্ত। ফলে ছবি সম্পাদনা, ভিডিও তৈরি এবং এআইভিত্তিক বিভিন্ন কাজ আরও দ্রুত করা যাবে।

    নতুন ম্যাকবুক প্রোতে একবার চার্জে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল। এতে বিভিন্ন এআই মডেল সরাসরি কম্পিউটারে চালানোর সুবিধাও থাকছে। ফলে নির্দিষ্ট কিছু এআই-সংক্রান্ত কাজের জন্য সব সময় ইন্টারনেট সংযোগের ওপর নির্ভর করতে হবে না।

    নতুন আইম্যাকেও এআই ব্যবহারের ক্ষেত্রে উন্নতির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের দাবি, এম৬ চিপযুক্ত আইম্যাকে এম৪ চিপের আইম্যাকের তুলনায় সরাসরি ডিভাইসে এআই-সংক্রান্ত কাজ পাঁচ গুণ পর্যন্ত দ্রুত সম্পন্ন করা যাবে।

    নতুন ম্যাকবুক প্রোর প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৯ ডলার। আর আইম্যাকের দাম শুরু হয়েছে ১ হাজার ৪৯৯ ডলার থেকে। আগামী ২৮ অক্টোবর থেকে ৩৫টি দেশ ও অঞ্চলে কম্পিউটার দুটির আগাম অর্ডার নেওয়া হবে। ৬ নভেম্বর থেকে এগুলো বাজারে পাওয়া যাবে।

    এদিকে প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, আগামী ২৮ অক্টোবরের ‘প্রো অ্যান্ড টেল’ অনুষ্ঠানে প্রথমবারের মতো টাচস্ক্রিন সুবিধাযুক্ত ম্যাকবুক প্রো উন্মোচন করতে পারে অ্যাপল। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন