শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি

    মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের মহাদেবপুরে গ্রাম আদালতের মামলা নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমি খানম। একই সঙ্গে উলাইল ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণের স্থানও পরিদর্শন করেন তিনি।

    বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন পরিষদের বিচারিক কার্যক্রম পরিদর্শনে যান মৌসুমি খানম। এ সময় তিনি গ্রাম আদালতের মামলার নথিপত্র ও বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

    তিনি বলেন, স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। কারও ক্ষমতার প্রভাবে প্রভাবিত না হয়ে বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। স্থানীয় বিচারব্যবস্থাকে গ্রহণযোগ্য ও শক্তিশালী করে তুলতে হবে। এ সময় তিনি ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়িত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. জহির উদ্দিনসহ গ্রাম আদালতের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাধুবাদ জানান।

    এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ধনঞ্জয় মন্ডল, মো. রুস্তম আলী মন্ডল, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার সাহা, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

    পরে উপপরিচালক উলাইল ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণের স্থান পরিদর্শনে যান।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জমিজমাসংক্রান্ত সামাজিক সমস্যা, পারিবারিক ও সাংসারিক বিরোধ এবং স্থানীয়ভাবে ঘটে যাওয়া বিভিন্ন দ্বন্দ্ব নিরসনে উপজেলায় গ্রাম আদালতের মাধ্যমে ২০২৬ সালে চার শতাধিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।

    এ ছাড়া প্রতি মাসে বিভিন্ন ইউনিয়নে প্রায় ৪০ থেকে ৬০টি মামলা নিষ্পত্তি করা হয়। আদালত থেকেও বিভিন্ন মামলা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে পাঠানো হয়েছে এবং সেগুলো নিষ্পত্তি করা হয়েছে।

    উল্লেখ্য, বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করার লক্ষ্যে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম চলছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

    এই প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে সহজে, কম খরচে, দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার পাওয়ার ক্ষেত্রে তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারীদের সক্ষমতা বৃদ্ধি করা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন