শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইনজুরিতে সাফ থেকে ছিটকে গেলেন রোনান, বাড়ল ডুলির দুশ্চিন্তা

    ইনজুরিতে সাফ থেকে ছিটকে গেলেন রোনান, বাড়ল ডুলির দুশ্চিন্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রোনান সুলিভান প্রথমবারের মতো জাতীয় সিনিয়র দলে ডাক পেয়েছিলেন। তবে চোটের কারণে সাফ চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না এই প্রবাসী ফুটবলারের। দল ও ফেডারেশন সূত্রে জানা গেছে, ইনজুরির কারণে বাংলাদেশে আসছেন না তিনি।

    গতকাল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল রোনানের। শুরুতে নভেম্বরে আসার পরিকল্পনা না থাকলেও পরে কলেজের কোচের কাছ থেকে ছুটি পান তিনি। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানান, ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দলের সঙ্গে থাকতে পারবেন। সে অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ নভেম্বর রাতে তাঁর বিমানের টিকিটও কাটা হয়েছিল। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত সেই টিকিট বাতিল করেছে ফেডারেশন।

    আগামী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ১৮ অক্টোবরের মধ্যে ২৮ সদস্যের প্রাথমিক তালিকা জমা দেওয়ার কথা ছিল। তবে স্বাগতিক বাংলাদেশ এখনো তালিকা জমা দেয়নি। কোচ থমাস ডুলির পরিকল্পনায় ওই তালিকায় ছিলেন রোনানও। তাঁর অনুপস্থিতিতে আক্রমণভাগ, বিশেষ করে স্ট্রাইকার পজিশন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচকে। ফলে স্কোয়াডের পরিকল্পনাও সাজাতে হবে নতুন করে।

    এদিকে জাতীয় দলের ক্যাম্পেও পুরোপুরি স্বস্তিতে নেই ডুলি। ক্যাম্পে থাকা বিশ্বনাথ এখনো শতভাগ ফিট নন। জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। বিরতির পর গতকাল সকালে অনুশীলন করিয়েছেন কোচ। তবে এখনো খেলোয়াড়দের দুই দলে ভাগ করে পূর্ণাঙ্গ ম্যাচ অনুশীলন করাতে পারেননি তিনি।

    আগামী ৫ নভেম্বরের ম্যাচের আগে হামজা ও ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না বাংলাদেশ। জাতীয় দলে ডাক পাওয়া ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলামও এখনো ক্যাম্পে যোগ দেননি। আগামীকাল তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

    সব মিলিয়ে সাফের আগে দল গুছিয়ে নিতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন কোচ থমাস ডুলি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন