শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিটের জন্য ৯ লাখ আবেদন, স্টেডিয়ামে আসন সাড়ে ৭ হাজার

    বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিটের জন্য ৯ লাখ আবেদন, স্টেডিয়ামে আসন সাড়ে ৭ হাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে এরই মধ্যে টিকিটের চাহিদায় আলোচনায় এসেছে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ। নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে অনুষ্ঠেয় ম্যাচটি দেখতে প্রায় ৯ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে। অথচ যে স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা, সেখানে দর্শক ধারণক্ষমতা মাত্র সাড়ে ৭ হাজার।

    আগামী বছরের ৮ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। উইন্ডহোকের ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। নামিবিয়ায় অনুষ্ঠেয় ছয়টি বিশ্বকাপ ম্যাচের মধ্যে এই ম্যাচের টিকিটের চাহিদাই সবচেয়ে বেশি বলে জানা গেছে।

    নামিবিয়ায় অনুষ্ঠেয় ছয়টি ম্যাচের জন্য সব মিলিয়ে ২০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এর মধ্যে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের জন্য এসেছে প্রায় ৯ লাখ আবেদন।

    এদিকে, পুরো বিশ্বকাপের টিকিটের চাহিদা ইতিমধ্যে ১২ কোটি ছাড়িয়েছে বলে সোমবার জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচভিত্তিক আবেদনে শীর্ষে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াই। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১০ অক্টোবরের এই ম্যাচের জন্য ৩৪ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামে ৮০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে।

    টিকিটের চাহিদায় ফাইনালকেও ছাড়িয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচ। ২১ নভেম্বর একই শহরে অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ৭৯ লাখ ৯৪৪টি।

    সোমবার সকাল পর্যন্ত টিকিটের ব্যালট নিবন্ধনে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে। এরপর রয়েছে যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। আইসিসির তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াসহ আফ্রিকা মহাদেশ থেকে মোট ১৪ কোটি ৯ লাখ ৩৬ হাজার ৭০৮টি টিকিটের আবেদন জমা পড়েছে বলে উল্লেখ করা হয়েছে।

    ২৪ বছর পর আবারও আফ্রিকায় ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৫৭টি ম্যাচ।

    বাংলাদেশের গ্রুপপর্বের বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন