শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সিলেট টেস্টে শুরুতেই তাসকিন-হাসানের জোড়া আঘাত

    সিলেট টেস্টে শুরুতেই তাসকিন-হাসানের জোড়া আঘাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে আগে বোলিংয়ে নেমে শুরুতেই কিছুটা চাপে পড়া স্বাগতিকরা অবশ্য দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত ইনসুইংয়ে ১৪ রানের মধ্যেই দুই উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।

    হাসান মাহমুদের করা ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেটের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তাঁর বলে সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়েছিলেন জশুয়া ডি সিলভা। তবে সহজ সুযোগটি কাজে লাগাতে পারেননি সাদমান ইসলাম।

    এরপর পঞ্চম ওভারে ব্রেন্ডন কিংকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। ফুলার লেন্থের বলটি মিডউইকেটে খেলতে চেয়েছিলেন কিং। কিন্তু ভেতরের দিকে ঢুকে যাওয়া বল তাঁর ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করে স্টাম্পে। ১৮ বলে ৯ রান করে ফেরেন এই ব্যাটার। ১৩ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

    পরের ওভারেই দ্বিতীয় উইকেট তুলে নেন হাসান মাহমুদ। তাঁর ইনসুইং বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ওয়ানডাউনে নামা কাভেম হজ। কিন্তু বলটি স্কিড করে সরাসরি আঘাত করে মিডল স্টাম্পে। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন হজ। ফলে ১৪ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

    এই টেস্টে দুই দলই একাদশে দুটি করে পরিবর্তন এনেছে। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল খেলছেন না। তাঁদের জায়গায় দলে এসেছেন উইকেটকিপার জশুয়া ডি সিলভা এবং অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন