শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা, একজনের নিষেধাজ্ঞা কমাল ফিফা

    আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা, একজনের নিষেধাজ্ঞা কমাল ফিফা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠের সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা। আপিলের পর নাহুয়েল মলিনার সাত ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে চার ম্যাচ করা হয়েছে। তবে লিয়েন্দ্রো পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা বহাল রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

    আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল বিভাগ মলিনার শাস্তি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তাঁর জরিমানার পরিমাণ ৯০ হাজার ডলার থেকে কমিয়ে ৬০ হাজার ডলার করা হয়েছে। ফাইনালে স্পেনের শিরোপা উদ্‌যাপনের সময় দেশটির মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারার ঘটনায় মলিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ফিফা।

    অন্যদিকে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের মিডফিল্ডার পারেদেসের শাস্তিতে কোনো পরিবর্তন আসেনি। স্পেনের খেলোয়াড়দের উদ্‌যাপনের সময় এরিক গার্সিয়াকে ধাক্কা ও আঘাত করার পাশাপাশি গাভির সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার ডলার জরিমানা বহাল রাখা হয়েছে।

    পারেদেসের নিষেধাজ্ঞার পাশাপাশি বৈষম্যমূলক স্লোগানের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর আরোপ করা ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও বহাল রেখেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

    তবে এসব সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার পরিকল্পনা জানিয়েছে এএফএ। সংস্থাটি জানিয়েছে, সিদ্ধান্তগুলোর বিস্তারিত কারণ জানার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তাদের দাবি, আপিলের পক্ষে যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি রয়েছে।

    এর আগে ফিফার শাস্তির আওতায় পড়েছিলেন আর্জেন্টিনার আরও দুই সদস্য। থিয়াগো আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে স্পেনের দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়। আগের আন্তর্জাতিক বিরতিতেই আলমাদা ও আয়ালার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।

    এদিকে চলতি মাসের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে দলটি। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন